শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পশ্চিমা মিডিয়াগুলো গণমাধ্যম নয়, মানুষকে বোকা বানানোর মাধ্যম: ভ্লাদিমির পুতিন ভাঙ্গায় সরকারি চাল বিতরণ নিয়ে দুই দফা সংঘর্ষে আহত ৩০ জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা দেশে এসেছে হজের ফিরতি ফ্লাইট ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় তারুণ্যের ভাবনা : জিয়াউর রহমান ছিলেন সাহসী ও দূরদর্শী নেতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রধানমন্ত্রী দেশ গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬, ৫:০০ অপরাহ্ন

বিশ্বকাপ জয়ী মেসির নেতৃত্বে আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষনা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

৩৮ বছর বয়সী মেসি এর আগেই নিশ্চিত করেছিলেন ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে তিনি অংশ নিবেন। যদিও আটবারের ব্যালন ডি’অর জয়ী এই সুপারস্টার বিশ্বচ্যাম্পিয়নদের নেতৃত্বে থাকবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। চার বছর আগে কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বেই আর্জেন্টিনার হাতে শিরোপা উঠেছিল।

স্কালোনির এই দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের টিন এজার ফ্র্যাঙ্কো মাস্তানটুনোর। ১৮ বছর বয়সী মাস্তানটুনোকে ইতোমধ্যেই আর্জেন্টাইন ফুটবলের অন্যতম সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় এই আসর আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে। উদ্বোধনের পাঁচদিন পর কানসাস সিটিতে আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বচ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার যাত্রা শুরু করবে।

সাম্প্রতিক সময়ে মেসিকে নিয়ে ইনজুরি শঙ্কা ছিল। তার ক্লাব ইন্টার মিলান জানিয়েছে ক্লাবের মেডিকেল টিম মেসির বাম হ্যামস্ট্রিংয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তেমন কোন গুরুতর সমস্যা পায়নি। যদিও এখনও মেসি মাঠের বাইরে রয়েছেন। মিয়ামির পক্ষ থেকে তার ফেরার নির্দিষ্ট কোন তারিখও জানানো হয়নি।

জাতীয় দলের কোচ স্কালোনিও মেসির ইনজুরি নিয়ে শঙ্কিত নন।

গত মাসে হাঁটুর ইনজুরিতে আক্রান্ত সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরোও বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। টটেনহ্যামের অধিনায়ক অবশ্য প্রিমিয়ার লিগের শেষ দিকের ম্যাচ খেলতে পারেননি।

কাতার বিশ্বকাপ জয়ী ১৭ জন খেলোয়াড় এবারের দলে রয়েছেন।

তরুণ খেলোয়াড় হিসেবে দলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী নিকোলাস পাজ ও ভ্যালেন্টিন বারকো। গত বছর আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হওয়া পালমেইরাসের ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ দলে জায়গা ধরে রেখেছেন।

এ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এমিলিয়ানো বুয়েনডিয়া বিশ্বকাপ দলে সুযোগ পাননি। এছাড়া রোমা তারকা পাওলো দিবালাও বাদ পড়েছেন।

আগামী ৬ ও ৯ জুন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যথাক্রমে হন্ডুরাস ও আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

মেসির পাশাপাশি পর্তুগীজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও মেক্সিকান গোলরক্ষক গুইলারমো ওচোয়াও ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন।

স্কোয়াড :

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো

ডিফেন্ডার : গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, লিওনার্দো বালের্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, ফাকুন্ডো মেডিনা, নিকোলাস টাগলিয়াফিকো

মিডফিল্ডার : লিনদ্রো পারেডেসে, রডরিগো ডি পল, এক্সেকুয়েল পালাকিওস, এনজো ফার্নান্দেজ. এ্যালেক্সিস ম্যাকএ্যালিস্টার, গিওভানি লো সেলসো, ভ্যালেন্টিন বারকো

ফরোয়ার্ড : লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস পাজ, থিয়াগো আলমাডা, নিকোলাস গঞ্জলেজ, গুইলিয়ানো সিমিওনে, লটারো মার্টিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর