শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন

আগামী  ১৫-২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে  ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে । এতে অংশগ্রহণ করছে সাফের সাতটি দেশ। 

আজ রবিবার(২০ জুলাই) ঢাকায় স্থানীয় একটি হোটেলে টুর্নামেন্টের ড্র হয়েছে। এতে বাংলাদেশের অবস্থান স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে আরও রয়েছে নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। অন্য দুটি দেশ হলো মালদ্বীপ ও ভুটান।

২০২৪ সালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টের ফল অনুযায়ী ড্রয়ের পট সাজানো হয়। ‘এ’ গ্রুপে তিন দল হওয়ায় তিনটি ম্যাচ হবে। ‘বি’ গ্রুপে চার দল থাকায় হবে ছয়টি ম্যাচ। সেমিফাইনালে উঠবে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ। এরপর ফাইনাল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর