বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আরও এক লিগে ডাক পেলেন সাকিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৮:২৮ অপরাহ্ন

নানা জটিলতায় অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তারপরও থেমে নেই সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। রাজনীতি ও বোলিং নিষেধাজ্ঞার পর সাম্প্রতিক সময়টা অনেকটাই বিতর্কের মধ্যে কেটেছে তার। তবে মাঠের বাইরের ঝড় সামলে এবার আবারও নিয়মিত হচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। নতুন করে যুক্ত হল আরেকটি টুর্নামেন্ট, ম্যাক্স সিক্সটি টি-টেন ক্রিকেট লিগ।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য এই লিগের দ্বিতীয় আসরে অংশ নিচ্ছেন সাকিব। সাকিবের এই টুর্নামেন্টে খেলার কথা ইন্সটাগ্রামে জানিয়েছে ম্যাক্স সিক্সটি ক্রিকেট কর্তৃপক্ষ। অবশ্য সাকিব কোন দলের হয়ে খেলবেন তা জানা যায়নি।

ম্যাক্স সিক্সটিতে সাকিবের সঙ্গে খেলবেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, ইংল্যান্ডের ডেভিড মালান ও অ্যালেক্স হেলস, ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স এবং শ্রীলঙ্কার থিসারা পেরেরার মতো অভিজ্ঞ তারকারা। এর আগে সাকিব চুক্তিবদ্ধ হয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সে।

উল্লেখ্য, গত বছর কাউন্টি ক্রিকেটে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে এবং পরে নিষেধাজ্ঞার মুখে পড়েন সাকিব। সে সময় জাতীয় দল থেকে দূরে ছিলেন তিনি। পরে অ্যাকশন শুধরে ফেরেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

আগামী ১৬ জুলাই কেম্যান আইল্যান্ডে মাঠে গড়াবে ম্যাক্স সিক্সটি লিগের দ্বিতীয় আসর, চলবে এক সপ্তাহব্যাপী। ২৩ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর