রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আজহার মেহমুদকে পাকিস্তান টেস্ট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন

পাকিস্তান টেস্ট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্থানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির সঙ্গে আজহার মেহমুদের চুক্তি আছে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত। চুক্তির ওই মেয়াদ পর্যন্ত টেস্ট দলের দায়িত্বে থাকবেন তিনি।

তার নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ কিছু করবে পাকিস্তান, বিশ্বাস পিসিবির। ৫০ বছর বয়সী আজহার অনেক দিন ধরেই পাকিস্তান দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ছিলেন বোলিং কোচ। সংক্ষিপ্ত সময়ের জন্য টি-টোয়েন্টি দলের প্রধান কোচও ছিলেন তিনি।

গত সাত মাসে আজহার মেহমুদকে নিয়ে তৃতীয় প্রধান কোচ পেয়েছে পাকিস্তান টেস্ট দল। এর আগে, পিসিবির বিরুদ্ধে ক্ষমতা খর্ব করার অভিযোগ এনে গত ডিসেম্বরে পদত্যাগ করেন জেসন গিলেস্পি। এরপর সব সংস্করণে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পান ‘৯২ বিশ্বকাপজয়ী পেসার আকিব জাভেদ। তার অধীনে ভালো করেনি পাকিস্তান। সম্প্রতি দেশটির ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনকে সাদা বলের ক্রিকেটের হেড কোচ করেছে। এবার টেস্টে দলের কোচের দায়িত্ব দেয়া হলো আজহারকে।

আজহার মেহমুদ পাকিস্তানের হয়ে ২১টি টেস্ট এবং ১৪৩টি ওয়ানডে খেলেছেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বছরের শেষ দিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ খেলবে তার দল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর