রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেবে সরকার : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল ২৭ এপ্রিল যশোরে এবং ২ মে সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৭ কোটি ডলার চীন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি হবে হাইকোর্টের বিচারকাজ মহিলা বিষয়ক অধিদপ্তরে নতুন ডিজি শায়লা বর্ণবাদী আচরণের প্রতিবাদ করে উল্টো হলুদ কার্ড দেখলেন হামজা এক মাসে দ্বিতীয়বার দাম বাড়ল এলপিজি গ্যাসের দূরপাল্লার বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব সচিব পদমর্যাদায় ৩ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ

বর্ণবাদী আচরণের প্রতিবাদ করে উল্টো হলুদ কার্ড দেখলেন হামজা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:২১ অপরাহ্ন

ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথ এফসির বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। প্রতিবাদ জানাতে গিয়ে উল্টো হলুদ কার্ডও দেখেছেন তিনি।

১৮ এপ্রিল ফ্রাটন পার্কে অনুষ্ঠিত ম্যাচে লেস্টার সিটি ১–০ গোলে হেরে যায়। ম্যাচের ৭১তম মিনিটে পরিবর্তনের সময় মাঠ ছাড়ার মুহূর্তে গ্যালারির হোম সমর্থকদের একটি অংশ থেকে হামজার উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান হামজা। গ্যালারির দিকে ঘুরে তিনি প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় রেফারি হস্তক্ষেপ করেন এবং খেলোয়াড়দের নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামজাকে হলুদ কার্ড দেখান। পরে তিনি দলের স্টাফদের সঙ্গে কথা বলতে বলতে কিছুটা উত্তেজিত অবস্থায় বেঞ্চে ফিরে যান।

ঘটনার সময় মাঠে থাকা লেস্টারের সহকারী কোচিং স্টাফ হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে মাঠের উত্তেজনা তখনও পুরোপুরি থামেনি। ম্যাচের ফল তখনই প্রায় নির্ধারিত হয়ে গিয়েছিল। ৬৩তম মিনিটে ইবানে বোয়াতের গোলে এগিয়ে যায় পোর্টসমাউথ। এরপর আর সমতায় ফিরতে পারেনি গ্যারি রাউয়েটের দল। পরিবর্তে নামা জর্ডান জ্যামসও দলকে রক্ষা করতে পারেননি।

লেস্টারের এই হারে চ্যাম্পিয়নশিপে তাদের অবস্থান আরও সংকটাপন্ন হয়েছে। ৪৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের ২৩তম স্থানে রয়েছে দলটি। অবনমন এড়াতে শেষ তিন ম্যাচে জয় পাওয়া এবং অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে রাউয়েটের শিষ্যদের। আগামী মঙ্গলবার হাল সিটির বিপক্ষে হারলেই দ্বিতীয় লিগে অবনমন প্রায় নিশ্চিত হয়ে যাবে।

আগের ম্যাচে বদলি নামার পর এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন হামজা। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় এসেছে তার সঙ্গে ঘটে যাওয়া এই বিতর্কিত ঘটনা।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর