শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

দুবাই থেকে দেশে ফিরছেন নাসুম

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে সমস্যা কাঁটিয়ে শুক্রবার রাতে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন এই দুই টাইগার ক্রিকেটার। তাই নাসুম দুবাই থেকে দেশে ফিরে আসছেন ।

রিশাদ-নাহিদের দলে পাওয়া নিয়ে শঙ্কা থাকায় দেশ থেকে ডেকে পাঠানো হয় স্পিনার নাসুম আহমেদকে। শুক্রবার রাতেই দুবাইয়ে উদ্দেশে দেশ ছাড়েন তিনি। তবে সমস্যা মিটে যাওয়ায় রোববার (১৮ মে) ফিরে আসছেন নাসুম।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘এখানে ভিসা সংক্রান্ত জটিলতা হচ্ছিল। যার কারণে আমরা নাসুমকে দুবাইতে এনেছিলাম। কিন্তু এখন আর সমস্যা নেই। নাহিদ ও রিশাদ দলের সঙ্গে যোগ দিয়েছে। আর তাই নাসুমকে দেশে পাঠানো হচ্ছে। দেশে ফিরেই চারদিনের ম্যাচে খেলবে।

গতকাল থেকে শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। যদিও প্রথম ম্যাচের দলে ছিলেন না রিশাদ-রানা। প্রথম ম্যাচে ২৭ রানের জয় পেয়েছে টাইগাররা।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর