শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

টাইগারদের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দিনক্ষণ অবশেষে চূড়ান্ত হয়েছে। নানা জটিলতা পেরিয়ে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ হবে তিন ম্যাচের, আর সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে।

আজ বুধবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে সিরিজের সময়সূচি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৮ মে বুধবার, পরের দুটি ম্যাচ ৩০ মে শুক্রবার এবং ১ জুন রোববার। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

প্রথমে এই সিরিজ পাঁচ ম্যাচের হওয়ার কথা ছিল, ফয়সালাবাদ এবং লাহোর—দুই শহরে আয়োজনের পরিকল্পনাও ছিল। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণে সিরিজের ভবিষ্যৎ পড়ে যায় অনিশ্চয়তায়। পরে পরিস্থিতি শান্ত হলে, সরকারি অনুমতির পর দেরিতে হলেও সফরে যেতে রাজি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দলের খেলোয়াড়রা ঈদুল আজহার আগে দেশে ফেরার অনুরোধ জানায় বোর্ডকে। সে অনুযায়ী সিরিজটি পাঁচ ম্যাচ থেকে কমিয়ে আনা হয় তিন ম্যাচে।

দুবাইয়ে পিসিবি সভাপতি মহসিন নাকভীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাজমুল আবেদীন। বিসিবির প্রস্তাব ছিল ২৭, ২৯ ও ৩১ মে, কিন্তু পিসিবির পক্ষ থেকে ২৮, ৩০ মে এবং ১ জুনের প্রস্তাব আসে। শেষ পর্যন্ত পিসিবির প্রস্তাবই চূড়ান্ত রূপ নেয়।

এ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সেই সিরিজের শেষ ম্যাচ আজ রাতেই শারজাহতে। এরপর আগামীকাল বিশ্রাম নিয়ে দুই দিন (২৩ ও ২৪ মে) দুবাইয়ে অনুশীলন করবে দল।

২৫ মে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি পাকিস্তানে যাবে। সফরে পৌঁছানোর পর ২৬ ও ২৭ মে লাহোরে আরও দুই দিন অনুশীলন করবে বাংলাদেশ দল, প্রস্তুত হবে প্রথম টি-টোয়েন্টির জন্য।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর