বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এনএসসি’র কাউন্সিলর অনুমোদন পেলেন বুলবুল, বিকেলেই পেতে যাচ্ছেন সভাপতির দায়িত্ব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৩:১৫ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হিসেবে অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বৃহস্পতিবার (২৯ মে) রাতে এনএসসি তাকে কাউন্সিলরের চিঠি দেয় এবং বিসিবির এক অনলাইন সভায় এই নিয়োগ চূড়ান্ত করেন বোর্ড পরিচালকরা।

বিসিবি পরিচালক ইফতেখার আলম মিঠু বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (৩০ মে) বিকেলে অনুষ্ঠিতব্য পরিচালনা পর্ষদের সভায় আমিনুলকে বোর্ড সভাপতি হিসেবে ঘোষণা করা হতে পারে। তার আগে তাকে আনুষ্ঠানিকভাবে এনএসসি মনোনীত বোর্ড পরিচালক ঘোষণা করা হবে।

এর ফলে বিসিবির কাউন্সিলর হিসেবে থাকা হাবিবুর রহমানের জায়গায় নিয়োগ পেলেন আমিনুল ইসলাম। এনএসসির নিয়ম অনুযায়ী, পাঁচজন কাউন্সিলরের মধ্যে দু’জন হতে পারেন বোর্ড পরিচালক।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর