বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিশ্বকাপ টিকিটের দাম কমালো ফিফা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত দাম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপের ফুটবল ভক্তরা। তাদের চাপ ও সমালোচনার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা টিকিটমূল্য কমানোর ঘোষণা দিয়েছে।

ফিফা জানিয়েছে, গ্রুপপর্বের টিকিটের দাম আগে ১৮০ থেকে ৭০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার থেকে ৮৫ হাজার ৩৮৪ টাকা) পর্যন্ত নির্ধারিত ছিল। ফাইনাল ম্যাচের টিকিট সর্বনিম্ন ৪,১৮৫ ডলার (প্রায় ৫ লাখ ১১ হাজার টাকা) এবং সর্বোচ্চ ৮,৬৮০ ডলার (১০ লাখ ৫৮ হাজার টাকা) নির্ধারিত ছিল।

তীব্র বিরোধিতার পরে ফিফা জানিয়েছে, প্রতিটি ম্যাচে নির্ধারিত সংখ্যক টিকিট পাওয়া যাবে মাত্র ৬০ ডলারে, যা বিশ্বকাপে অংশ নেওয়া দেশের ফেডারেশনগুলো নিজেদের সমর্থকদের মধ্যে বিতরণ করবে।

ফিফা জানায়, প্রতিটি দলের জন্য ম্যাচ অনুযায়ী ৪০০ থেকে ৭৫০টি ৬০ ডলারের টিকিট থাকবে। এই ক্যাটাগরির টিকিটকে ফিফা ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ নামে উল্লেখ করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর