শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

শ্রীলংকার বিপক্ষে ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৮:২৪ অপরাহ্ন

শ্রীলংকায় টেস্ট সিরিজের পর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ।

ওয়ানডে স্কোয়াডে দীর্ঘ প্রায় ২ বছর পর ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ১৬ সদস্যের এই দলে বড় চমক তিনিই। ২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজেই শেষ ওয়ানডে খেলেছিলেন নাঈম। তবে সম্প্রতি বিপিএল আর ডিপিএলে ব্যাট থেকে রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি। এ কারণেই দলে ফেরানো হয়েছে তাকে।

নাঈম ছাড়াও চোট সারিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। আজ সোমবার (২৩ জুন) মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দলটি ঘোষণা করেন। এছাড়া এই সংস্করণে পাকাপাকিভাবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সিরিজে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

আগামী ২ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। পরের ম্যাচটি ৫ জুলাই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে প্রথম দুই ম্যাচ। আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ জুলাই, পাল্লেকেলেতে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।

 বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর