মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে ৬ নতুন মুখ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। বিশ্বমঞ্চে ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়েছে ‘দ্য গ্রিন ম্যানরা’। এরই মধ্যে নতুন মিশনে নামছে দলটি—চলতি মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। 

এবার আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৫ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন এই স্কোয়াডে মোট ৬ জন নতুন ক্রিকেটার ডাক পেয়েছেন। তবে অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজমের ১৫ সদস্যের এই দলে জায়গা হয়নি। সদ্য বিপিএল মাতানো আরেক অলরাউন্ডার সাইম আইয়ুবও দলে নেই। এ ছাড়া ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফখর জামান।

এদিকে নতুন ৬ মুখ হলেন আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসেইন। এর মধ্যে পাকিস্তান শাহিনসের হয়ে সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সামাদ, সাদাকাত, মাসুদ ও শামিল খেলেছেন।

আগামী ১১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। এর আগে, ৮ মার্চ ঢাকায় পা রাখবে দ্য গ্রিন ম্যানরা। একদিন বিরতি দিয়ে ১০ মার্চ অনুশীলনের পর ১১, ১৩ ও ১৫ মার্চ গড়াবে ম্যাচগুলো। সিরিজের প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে মাঠে গড়াবে।

১৫ সদস্যের পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আক্রম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসেইন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর