শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বিপিএল-টি-টোয়েন্টি: অধিনায়ক তামিমের হাফ-সেঞ্চুরি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন

পঞ্চম অধিনায়ক হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। 

সোমবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বিপিএলের ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে নেতৃত্ব দিতে নেমেই রেকর্ড বইয়ে নাম তুলেন বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বিপিএলের ইতিহাসে ৫০তম ম্যাচে নেতৃত্ব দেওয়ার মাইলফলক স্পর্শ করেন তামিম।

তামিমের আগে বিপিএলের ইতিহাসে অন্তত ৫০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

মাশরাফি ১০৫ ম্যাচে (৬৪ জয় ও ৪১ হার), সাকিব আল হাসান ৮৬ ম্যাচে (৫৪ জয় ও ৩২ হার), মাহমুদুল্লাহ ৮৫ ম্যাচে (৪২ জয়, ৪২ হার ও ১ টাই) এবং মুশফিক ৮৫ ম্যাচে (৪২ জয় ও হার এবং ১ টাই) নেতৃত্ব দিয়েছেন।

তামিম ৫০ ম্যাচে বিভিন্ন দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে ২৫টি করে জয় ও হার আছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর