শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো জিম্বাবুয়ে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১:২৪ পূর্বাহ্ন

টেস্ট ক্রিকেটে  নিজেদের  সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে।

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩৫ দশমিক ২ ওভারে সব উইকেট হারিয়ে ৫৮৬ রান করেছে জিম্বাবুয়ে। যা দেশটির ৩২ বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান।

এর আগে জিম্বাবুয়ের  সর্বোচ্চ দলীয়  রান ছিল ৫৬৩। ২৩ বছর আগে ২০০১ সালে হারারেতে  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে  ৫৬৩ রান করেছিল স্বাগতিক জিম্বাবুয়ে।  ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছিলো।

তিন ব্যাটারের সেঞ্চুরিতে আজ নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ে জিম্বাবুয়ে। সিন উইলিয়ামস ১৫৪, ব্রায়ান বেনেট অপরাজিত ১১০ ও অধিনায়ক ক্রেইগ আরভিন ১০৪ রান করেন।  এ ছাড়া স্বাগতিকদের পক্ষে হাফ সেঞ্চুরি করেন বেন কারান।

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের বিশ্ব রেকর্ড শ্রীলংকার। ১৯৯৭ সালে কলম্বোয় ভারতের বিপক্ষে ৬ উইকেটে ৯৫২ রান করেছিলো লংকানরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর