শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পাকিস্তান সুপার লিগের ড্রাফটে মোস্তাফিজুর রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আইপিএলে অবিক্রীত থাকায় তাকে দলে টানার ব্যাপারে আগ্রহী হতে পারে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। আসরে ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। গতবার ভালো পারফরম্যান্স করলেও এবারের আইপিএলের আগে অনুষ্ঠিত হওয়া মেগা নিলামে দল পাননি মোস্তাফিজ। তাই পিএসএলে খেলার প্রত্যাশা করছেন মুস্তাফিজ।

এর আগে, আইপিএলের সাতটি আসরে খেললেও পিএসএলের মাত্র একটি আসরে খেলা হয়েছিল এই পেসারের। ২০১৭-১৮ মৌসুমে মুস্তাফিজ লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলে। পাঁচ ম্যাচে শিকার করেছিলেন চারটি উইকেট। সেবার তার ইকোনমি ছিল মাত্র ৬.৪৩।

পিএসএলে অংশগ্রহণ মোস্তাফিজুর রহমানের জন্য একটি নতুন সুযোগ হিসেবে দেখা দিচ্ছে। এটি কেবল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করতে পারে না, বরং আন্তর্জাতিক মঞ্চে তার দক্ষতাকে আরও উজ্জ্বল করে তুলতে পারে। এখন দেখার বিষয়, পিএসএলে তার জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করে কি না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর