বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানের নিরপেক্ষ ভেন্যু দুবাই

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন

রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তার কারণে পাকিস্তানের মাটিতে না খেলার সিদ্ধান্তে ভারত অনড় থাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে। ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাইকে বেছে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এমনটাই জানিয়েছেন ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি জানিয়েছে আট দলের ইভেন্টে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

চুক্তি অনুসারে ২০২৭ সাল পর্যন্ত আইসিসির ইভেন্টের ম্যাচ ভারতের মাটিতে খেলবে না পাকিস্তানও। এক মাসব্যাপী স্থবিরতার পর অবশেষে একটি সমঝোতায় আসে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান।

পিসিবির একজন মুখপাত্র বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো আয়োজনের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নিয়েছে পাকিস্তান। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হয়েছে।’

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। আসন্ন আসরে স্বাগতিক পাকিস্তান ছাড়াও বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান অংশ নিবে।

আগামী সপ্তাহে টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করতে পারে আইসিসি।

২০০৮ সালের মুম্বাই হামলার পর রাজনৈতিক টানাপোড়েনে টেস্ট সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান। ২০১২ সালে সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে দু’দল। ঐবার ভারত সফর করেছিলো পাকিস্তান। এরপর থেকে আইসিসি বা এসিসির ইভেন্টে দেখা হয় দু’দলের।

গত বছর অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত সফর করেছিলো পাকিস্তান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর