শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বিজয় দিবস হকি টুর্নামেন্ট আগামীকাল থেকে শুরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং প্যারাগন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে কাল থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্ট।

দুপুর ২.১৫ মিনিটে উদ্বোধনী ম্যাচে বিকেএসপির মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী।

টুর্নামেন্ট উপলক্ষ্যে স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান।

এটি ফেডারেশনের নবগঠিত এ্যাডহক কমিটির প্রথম টুর্নামেন্ট।

সাধারণ সম্পাদক বলেন, আমরা ভবিষ্যতে কোন বিরতি ছাড়াই হকি চালাতে চাই। সেই লক্ষ্য অর্জনে এটি প্রথম পদক্ষেপ।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান আরো জানান, প্রাক্তন জাতীয় ও অভিজ্ঞ খেলোয়াডদের নিয়ে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ দলটি গঠিত হয়েছে। একটি দল হিসেবে টুর্ণামেন্ট অংশগ্রহনের জন্য অনুরোধ জানানোর প্রেক্ষিতে তাদের খেলার অনুমতি দিয়েছে হকি ফেডারেশন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফেডারেশন। যেহেতু ক্লাবগুলো প্রস্তুতির অভাবে এ টুর্নামিন্ট খেলতে পারছেনা তাই এর মাধ্যমে খেলোয়াড়রা মাঠে ফিরবে।

আটদিনব্যাপী  আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

টুর্নামেন্টে ৬টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। দলগুলো হলো :

গ্রুপ ‘এ’- বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিকেএসপি

গ্রুপ ‘বি’- বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর