শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

নারী র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি বাংলাদেশের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩:১১ অপরাহ্ন

সাফ শিরোপা ধরে রাখার পর থেকে দারুণ সময় কাটাচ্ছে নারী ফুটবলাররা। পাচ্ছেন সংবর্ধনা, মিলছে উপহার। সব মিলিয়ে নারী ফুটবলে ইতিবাচক হাওয়া বইছে। ইতিবাচক হয়ে থাকল ফিফা র‌্যাঙ্কিংও। যেখানে সাত ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। 
১৩৯ থেকে লাল-সবুজদের অবস্থান এখন ১৩২। সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশের পর থেকে মধ্যবর্তী সময়ে যোগ হয়েছে ২১.৩৭ রেটিং পয়েন্ট। আগে যা ছিল ১০৭৬.১৮, তা বেড়ে দাঁড়িয়েছে ১০৯৭.৫৫। প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে এস্তোনিয়া ও সৌদি আরব। দেশ দুটি ৮ ধাপ উন্নতি করেছে। দ্বিতীয় সর্বোচ্চ উন্নতি করা দেশ হচ্ছে বাংলাদেশ।
সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফলাফল এ র‌্যাঙ্কিংয়ে অবদান রেখেছে সন্দেহ নেই। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে কানক্রমে ড্র করেছিল বাংলাদেশ। অনাকাঙ্ক্ষিতও ওই ফল না হলে র‌্যাংকিংয়ে উন্নতির গ্রাফটা আরও ভাল হত। পাকিস্তানের সঙ্গে ড্র করার পর টানা তিন ম্যাচ জিতেছে লাল-সবুজরা। গ্রুপ ম্যাচে ভারতকে ৩-১ এবং সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে হারায় বাংলাদেশ।
ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় সাফ মুকুট জয় করে লাল-সবুজরা। ফাইনালে মনিকা চাকমার পর গোল করেন ঋতুপর্ণা চাকমা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর