বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আগামী অর্থবছর হবে চাপের বাজেট-ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ইরাক রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা

ম্যান সিটি ছাড়ার পর অন্য ক্লাবে যাচ্ছেন না গার্দিওলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

ম্যানচেস্টার সিটির মেয়াদ শেষে অন্য কোন ক্লাবে না যাবার কথা জানিয়েছেন কোচ পেপ গার্দিওলা। যদিও তার সামনে জাতীয় দলের কোচিং করানোর বেশ কিছু প্রস্তাব রয়েছে।

নভেম্বরে সিটির সাথে চুক্তি নবায়ন করেছেন গার্দিওলা। গতকাল ম্যানচেস্টারে দেয়া এক সাক্ষাতকারে গার্দিওলা বলেছেন, ‘আমি মনে করি যথেষ্ঠ হয়েছে।

এখানেই আমার থামা উচিত। আমি আর কোন ক্লাবের দায়িত্ব নিচ্ছিনা। দীর্ঘমেয়াদী কোন ভবিষ্যতের বিষয়ে এই মুহূর্তে কথা বলতে চাইনা। কিন্তু ম্যান সিটি ছাড়ার পর অন্য কোন দেশে কিংবা ক্লাবে আর এই দায়িত্ব পালন করতে চাইনা।

আমার সেই এনার্জিও নেই। আবারো সেই ট্রেনিং, সেই একই কাজ, এসব নতুন করে আর শুরু করতে চাচ্ছিনা। হতে পারে জাতীয় দলের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আসতে পারে।

আমি এখানেই থামতে চাই এবং গল্ফ খেলতে চাই, কিন্তু পারছি না।’

এর আগে ক্যারিয়ারের শেষের দিকে আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করানোর আগ্রহের কথা প্রকাশ করেছিলেন গার্দিওলা। এ সম্পর্কে তিনি বলেন, ‘এই বিষয়টা ভিন্ন। এখানে প্রতিদিন ট্রেনিং করাতে হয়না, প্রতিদিন খেলাও থাকেনা। বিশ্রামের যথেষ্ঠ সুযোগ আছে। পরিকল্পনাগুলো নিয়ে অনেক চিন্তা-ভাবনা করা যায়।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর