বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আগামী অর্থবছর হবে চাপের বাজেট-ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ইরাক রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা

ওয়েস্ট উইন্ডিজকে ২৯৫ রানের টার্গেট টাইগারদের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন

প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করে লড়াকু সংগ্রহ করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৯৪ রান। উইন্ডিজ এর জয়ের জন্য দরকার ২৯৬ রান। উইন্ডিজে ওয়ানডেতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৩০১ রান সেন্ট কিটসের ওয়ার্নার পার্কেই ২০১৮ সালে।

সেন্ট কিটসে ওপেন করতে নামে সৌম্য সরকার ও তানজিদ তামিম। গ্লোবাল টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করে একাদশে সুযোগ পাওয়া সৌম্য ফেরেন মাত্র ১৯ রান করে। মাত্র ২ রান করে আউট হন লিটন দাস। তবে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে আলজারি জোসেফের দ্বিতীয় শিকারে পরিণত হন তানজিদ তামিম। আর ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে ৭৪ রানে আউট হন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

জাকের আলীকে নিয়ে বড় সংগ্রহ করেন মাহমুদউল্লাহ। দুজনে ষষ্ঠ উইকেটে ৯৬ রান যোগ করেন। মাহমুদউল্লাহর ৩টি করে চার–ছক্কায় ৪৩ বলে ফিফটি তুলে নেন। কিন্তু ২ রানের জন্য ফিফটি পাননি জাকের আলী। ৩টি করে চার–ছক্কায় ৪০ বলে ৪৮ রান করা জাকের শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন। আর তাতে বাংলাদেশ থামে ৬ উইকেটে ২৯৪ রানে। ৩ উইকেট নেন রোমারিও শেফার্ড।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর