বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আগামী অর্থবছর হবে চাপের বাজেট-ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ইরাক রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা

তামিমের সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৩:২৮ অপরাহ্ন

 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০৩ রান করেছেন তামিম।

ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এমন বাজে শুরুর পর আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি মিলে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। ফিফটি করে কালাম বিদায় নিলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তামিম। অধিনায়কের দুর্দান্ত ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

নতুন বলে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। ইনিংসের পঞ্চম বলে বিদায় নেন জাওয়াদ আবরার। ৫ বল খেলে ডাক খেয়েছনে এই ওপেনার। ১ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলেন তামিম ও কালাম। দুজনের ১৪২ রানের জুটিতে শক্ত ভিত পাওয় জুনিয়র টাইগাররা।

১১০ বলে ৬৬ রান করে ফিরেছেন কালাম। তিনি ফিফটি করে ফিরলেও সেঞ্চুরি পেয়েছেন তামিম। শুরুতে দেখে-শুনে খেলার পর পরিস্থিতি বুঝে গিয়ের পরিবর্তন করেন তিনি। ছক্কা মেরে স্পর্শ করেছেন সেঞ্চুরি। এই মাইলফলক ছুঁতে অধিনায়ক খরচ করেছেন ১৩২ বল। শেষ পর্যন্ত ১৩৩ বলে ১০৩ রান এসেছে তার ব্যাট থেকে।

তামিমের বিদায়ের পর আর কেউই সুবিধা করতে পারেনি। ফলে ফিনিশিংটা ভালো হয়নি বাংলাদেশের। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন আব্দুল আজিজ, খাতির স্টানিকজাই ও নূরিস্তানি ওমরজাই।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর