বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আইপিএলে দল পাননি মোস্তাফিজুর-রিশাদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

আইপিএল ২০২৫-এর নিলাম ঘিরে প্রতিবারের মতো এবারও ছিল রোমাঞ্চ, তবে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন অবিক্রিত থেকে যাওয়া বাংলাদেশের ভক্তদের কাছে বড় ধাক্কা হিসেবেই এসেছে। চেন্নাই সুপার কিংসের হয়ে গত মৌসুমে খেলা এই পেসার ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে অংশ নেন। তবে কোনো দল তার জন্য বিড করেনি এছাড়াও ৭৫ লাখে প্রথমবারের মতো নিলামে অংশ নেওয়া রিশাদের ভাগ্যও ছিল একই।
মোস্তাফিজের আইপিএলে সুনাম রয়েছে। বিশেষ করে তার ডেথ ওভারে দক্ষ বোলিং বারবার দলের গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ বদল করেছে। তবু এবারের নিলামে তাকে নিয়ে কোনো আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষজ্ঞদের মতে, দলের প্রয়োজনীয়তা আর বাজেট সীমাবদ্ধতার কারণে এ ধরনের অভিজ্ঞ খেলোয়াড়রাও অবিক্রিত থাকতে পারেন।
মোস্তাফিজুর ছাড়াও আরও কয়েকজন নামি তারকা অবিক্রিত থেকেছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতের উমরান মালিক, ইংল্যান্ডের মঈন আলি এবং কিউই ফিন অ্যালেন। উমরান মালিক, যিনি ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে ছিলেন, কোনো দলেই সুযোগ পাননি।
অন্যদিকে, নিলামে বেশ কিছু বড় চুক্তি সম্পন্ন হয়েছে। ইংল্যান্ডের উইল জ্যাকস মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন ৫.২৫ কোটি রুপিতে। অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন কলকাতা নাইট রাইডার্সে জায়গা করে নিয়েছেন ২.৮ কোটি রুপিতে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ডকে ১.৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
নিলামের এই পর্বে মোস্তাফিজুর রহমানের অবিক্রিত থাকা যেমন হতাশার, তেমনই নতুন চুক্তি পাওয়া খেলোয়াড়দের জন্য রোমাঞ্চকর। ভক্তরা আশা করছেন, আসন্ন টুর্নামেন্টে দলগুলোর পরবর্তী কৌশলে আরও চমক দেখা যাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর