শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ওয়ানডে সিরিজ থেকে ও ছিটকে গেলেন মুশফিক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি মুশফিকুর রহিমের। মূলত আঙুলের সেই ইনজুরিতে মাঠে বাইরে রয়েছেন তারকা এই ব্যাটার। আঙুলের চোট সেরে না উঠায় খেলতে পারবেন না ওয়ানডে সিরিজও। নিশ্চিত করেছে বিসিবির নির্ভারযোগ্য একটি সূত্র । 

তবে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে মুশফিকের। এদিকে নাজমুল হোসেন শান্তর চোট  উন্নতির দিকে। কুচকির চোটে তাকে দেখা যায়নি টেস্ট সিরিজে। ধারণা করা হচ্ছে ওয়ানডে সিরিজে ফিরতে পারেন শান্ত, তার আগে অপেক্ষা রয়েছে এমআরআই রিপোর্টের।

সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই ওয়ানডে দল ঘোষণা করবে বিসিবি। গুঞ্জন আছে, আবুধাবি টি-টেন লিগ শেষে এই ওয়ানডে দলে জায়গা করে নিতে পারেন সাকিব আল হাসানও।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম।  আর এই চোটের কবলে পড়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। তখনই জানা যায়, টেস্ট সিরিজ মিস করবেন তিনি। ক্ষীণ আশা ছিল, ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার। সেই সম্ভাবনাও এবারে শেষ হয়ে গেল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর