বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শনিবার দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

বসুন্ধরা কিংস অ্যারেনায় গত বুধবার (১৩ নভেম্বর) মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় একই ভেন্যুতে মালদ্বীপের মুখোমুখি হবে স্বাগতিকরা।

চলতি বছর এখন পর্যন্ত খেলা সাত ম্যাচের ৬টিতেই হেরেছে বাংলাদেশ। সবশেষ গত বুধবার মালদ্বীপের বাজেভাবে হেরেছে তপু-মোরসালিনরা। মালদ্বীপের বিপক্ষে ঘরের মাঠে এটিই বাংলাদেশের প্রথম হার। প্রথম ম্যাচের হার যে দলকে তাড়িয়ে বেড়াচ্ছে, তা সোহেলের কথায় স্পষ্ট। ‘প্রথম ম্যাচ খেলার পর (বৃহস্পতিবার) আমাদের হোটেলে রিকভারি সেশন ছিল। সবাই ভালোভাবে রিকভারি করতে পেরেছি। অল্প সময়ের মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে হবে।’

আসলে দেখেন প্রথম ম্যাচ আমরা প্রত্যেকটা খেলোয়াড়ই চাচ্ছিলাম, আমরা যেভাবে খেলেছি, জয়টা আমাদের প্রাপ্য ছিল। আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। এখন আমরা দ্বিতীয় ম্যাচে মনোযোগ দিচ্ছি। যেভাবে প্রথম ম্যাচ খেলেছি, আমরা দ্বিতীয় ম্যাচে আরও ভালোভাবে ঘুরে দাঁড়াব। এই আত্মবিশ্বাস সব খেলোয়াড়ের আছে যে, আমরা খুব শক্তভাবে ঘুরে দাঁড়াব।’  
 
চলতি বছরে বাংলাদেশ গোল করেছে কেবল একটি। গত সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা প্রীতি ম্যাচে গোলটি করেন শেখ মোরসালিন। মালদ্বীপের বিপক্ষে গত বুধবার অবশ্য দ্যুতি ছড়াতে পারেননি এই তরুণ ফরোয়ার্ড।
 
গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সোহেলও, কিন্তু কপাল মন্দ তার। প্রথমার্ধের শেষ দিকে এই মিডফিল্ডারের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। সোহেলের চাওয়া, এবার যেন গোলের জন্য চেষ্টা করে সবাই।  
 
‘আমি শুধু ফরোওয়ার্ডদেরকেই বলবো না, প্রত্যেক খেলোয়াড়ের দায়িত্ব গোল করা। যে সুযোগ পাবে, যার সামনে সুযোগ আসবে, সে যেন সুযোগটা কাজে লাগায়। আমি মনে করি, যে কেউ গোল করতে পারে দলের জন্য।’   
 
তিনি আরও বলেন, ‘আমরা প্রথম ম্যাচে অনেক ভালো খেলেছি, কিন্তু দিন শেষে হেরে গিয়েছি। তো এ কারণে সবাই ভালো খেলাটাকে মূল্যায়ন করবে না। আমরা চাইব কালকের ম্যাচটা জিততে এবং সেই সামর্থ্য আমাদের আছে।’ 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর