বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে মুসলিম দোকানদারের ওপর হামলা-ভাঙচুর এবং যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশে করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ চত্বরে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে। 

সমাবেশে ইসকনকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান হেফাজত নেতারা। সমাবেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। অন্যথায় হেফাজতের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে হেফাজত নেতা মাওলানা কামরুল ইসলাম কাশেমী বলেন, ‘ইসকন নিয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়। ইসকন একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। ইসকনকে বিভিন্ন দেশে ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অতএব ইসকন সনাতনের কোনো ধর্মীয় সংগঠন নয়।

ইসকন ইহুদি ও খ্রিস্টানদের লালিত-পালিত একটি জঙ্গি সংগঠন। তাই আমাদের হিন্দু ভাইদের দৃষ্টি আর্কষণ করছি, আপনারা ইসকনের ফাঁদে পা দিবেন না।’

ইসকন হিন্দু ধর্মাবলম্বীদের শত্রু উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি, আমাদের সনাতন ভাইয়েরা ইসকনের মাধ্যমে নির্যাতিত হয়েছেন।’এদিকে হাজারী গলির ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।

শুক্রবার সকালে রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

এর আগে বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একই দাবি করেছিলেন সংগঠনের নেতারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর