বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি, পিটিশনে ২ কোটি ৩০ লাখের বেশি স্বাক্ষর বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে সালমান শাহ হত্যা মামলা, ৩০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি: আতিফ আসলাম নীল রঙের মায়ায় নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীনের রূপের জাদু বিপৎসীমা ছুঁয়েছে সুরমা ও কুশিয়ারা, তবে বন্যার পূর্বাভাস নেই সিলেটে সৌদি জাহাজে হামলার পর ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ ককরোচ প্রধানের সাময়িক বিরতি, শিগগিরই ফেরার ঘোষণা বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর ঐকমত্য

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:২০ অপরাহ্ন

২০২৭ সালের হজ কার্যক্রমের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোডম্যাপ অনুযায়ী, আগামী বছর হজ পালন করতে ইচ্ছুকদের চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। 

আজ সোমবার ( ৮ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, সৌদি আরবের জেদ্দায় গত ২৯ মে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। পরে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে এ রোডম্যাপ হস্তান্তর করা হয়।

রোডম্যাপ অনুযায়ী, আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে হজচুক্তি স্বাক্ষর হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হজসংক্রান্ত ব্যয়ের অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তরের কার্যক্রম চলবে চলতি বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

এ ছাড়া তাঁবু, সার্ভিস প্যাকেজ, মক্কা ও মদিনার আবাসন, ক্যাটারিং ও পরিবহনসেবাসহ বিভিন্ন সেবা প্যাকেজের জন্য নুসুক মাসারের মাধ্যমে চুক্তি স্বাক্ষর কার্যক্রম শুরু হবে আগামী ২৯ জুলাই। এ কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত।

হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে আগামী ১৪ আগস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারির মধ্যে। একই সঙ্গে এয়ারলাইনসের সঙ্গে চুক্তি ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর