সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জানা গেল ২০২৭ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন

হিজরি ১৪৪৮ সালের শুরু উপলক্ষে জ্যোতির্বিদ্যাগত হিসাব-নিকাশে মুসলমান ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি তারিখ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ২০২৭ সালের রমজানের প্রথম দিন এবং পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিনের সম্ভাব্য তারিখ।সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারবিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, ১৪৪৮ হিজরির রমজান মাস আগামী বছরের প্রথম এক-তৃতীয়াংশে পড়বে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজানের প্রথম দিন হতে পারে ৮ ফেব্রুয়ারি (সোমবার)

সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারিকে (আরব দেশগুলোতে) রমজানের প্রথম দিন হিসেবে ধারণা করা হচ্ছে।গাণিতিক বিশ্লেষণ বলছে, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ ৬ ফেব্রুয়ারি শনিবার রমজান মাসের চাঁদ দেখার পর্যবেক্ষণ করা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, শাবান মাস ৩০ দিন পূর্ণ করে ৭ ফেব্রুয়ারি রবিবার শেষ হবে এবং পরদিন সোমবার থেকে শুরু হবে পবিত্র সিয়াম সাধনা।

সিয়াম সাধনার মাস শেষে মুসলিম উম্মাহর সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও জানিয়েছে জর্ডান নিউজ। ওই প্রতিবেদনের তথ্যমতে, ২০২৭ সালের রমজান মাসটি ২৯ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা ৮ মার্চ সোমবার শেষ হতে পারে। সেই হিসেবে ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, হিজরি ক্যালেন্ডারের প্রতিটি মাস মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। যদিও জ্যোতির্বিজ্ঞানীরা গাণিতিক হিসাবের মাধ্যমে সম্ভাব্য তারিখ জানিয়েছেন, তবে রমজান ও ঈদ শুরুর চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে। সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে রমজান ও ঈদ উদযাপিত হয়ে থাকে।

তথ্যসূত্র: জর্ডান নিউজ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর