সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসি’কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির শেখ হাসিনা বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল কবির রিজভী দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা : রুহুল কবির রিজভী তরুণ ও নারীরা কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বব্যাংকের অগ্রাধিকার পাবে রোহিঙ্গা ইস্যুর সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসি’কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৮ অপরাহ্ন

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজের ফেডারেশন (আইএফআরসি)-কে তাদের বৈশ্বিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে আইএফআরসির নতুন প্রতিনিধি হিসেবে সেভাল গুজেলকিলিঞ্চ তার পরিচয়পত্র পেশ করতে এলে তিনি এই আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তহবিল হ্রাসের এই সময়ে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর ক্রমবর্ধমান মানবিক চাহিদার কথা উল্লেখ করে হুমায়ুন কবির প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার ওপর জোর দেন।

রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইএফআরসির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে সরকারের আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)-এর সক্ষমতা বৃদ্ধিতে আইএফআরসির অবদানের কথা তুলে ধরেন।

তিনি ২০২৬ সালের জুলাই মাসের বন্যা ও ভূমিধসের ঘটনায় আইএফআরসির দ্রুত সাড়াদানের প্রশংসা করেন এবং দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

সেভাল গুজেলকিলিঞ্চ সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করার বিষয়ে আইএফআরসির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অগ্রাধিকারমূলক বিষয়গুলো তুলে ধরে তিনি মানবিক সেবা বৃদ্ধি, কমিউনিটির সহনশীলতা জোরদার করা, দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রম পরিচালনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর