মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি ফ্যামেলি কার্ড বিতরণে কোনও অনিয়ম বরদাস্ত করিনি: অর্থ ও পরিকল্পনামন্ত্রী নেপাল- চীনের তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মক্কা চুক্তির বিষয়ে ‘সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার’-আইনমন্ত্রী নিউইয়র্কে নয়, পেন্টাগনে ৯/১১-এর ২৫তম বার্ষিকী পালন করবেন ট্রাম্প সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: কাদের গনি চৌধুরী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট গুম-খুনের শিকার এবং জুলাইয়ে শহীদ ও আহত পরিবারের ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৩

দেশে এসেছে হজের ফিরতি ফ্লাইট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে স্বাগত জানানো হয়।

আজ শনিবার ( ৩০ মে) জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির প্রথম ফ্লাইট বিজি-৩৩৬ জেদ্দা থেকে ঢাকায় সকাল ১০ টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন, বিমানের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা (ডিসিইও) সৈয়দ মইন উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত পরিচালক (গ্রাহক সেবা) মহিউদ্দিন আহমেদ, হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ফেরত আসা হাজিদের বিমানবন্দরে ফুল ও পবিত্র জমজমের পানির বোতল উপহার দেওয়া হয়। একইসঙ্গে সৌদি এয়ারলাইন্সের হজযাত্রীদেরও ফুল  দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

চলতি বছরের হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৬৭৯ জন হজযাত্রীকে সৌদি আরবে পরিবহন করেছে।

৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত পরিচালিতব্য হজ-পরবর্তী কার্যক্রমে আওতায় মোট ১০৬টি ফ্লাইটের মাধ্যমে প্রায় ৩৯ হাজার ৬৫০ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিমান জানিয়েছে, জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স হিসেবে হজ ফেরত কার্যক্রম চলাকালে পেশাদারিত্ব, সময়নিষ্ঠ ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ ফ্লাইট তথ্যের জন্য হজযাত্রীদের বিমানের কল সেন্টার (১৩৬৩৬), সংশ্লিষ্ট হজ এজেন্সি অথবা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর