বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
লন্ডনে বিপুলসংখ্যক ট্রাস্টির উপস্থিতিতে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত সাজেকে বৃহস্পতিবার ভোর থেকে আবারও সড়ক অবরোধ যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতির মেয়াদ বাড়ানোর সুবিধা বাতিল করলো ডিএইচএস ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসবে ৯ নভেম্বর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করিনি, সুস্থ হয়ে দায়িত্বে ফিরব: চুয়েট উপাচার্য শেখ শরীফুল আলম সারা দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী

সাজেকে বৃহস্পতিবার ভোর থেকে আবারও সড়ক অবরোধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

রাঙামাটির সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৬টা থেকে এ কর্মসূচি শুরু হবে। 

সাজেকবাসীর তিন দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হওয়া এবং দেওয়া শর্ত ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে এ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠন দুটি।

সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর তিন দফা দাবি পূরণে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এ কারণে বৃহস্পতিবার থেকে আবারও সড়ক অবরোধ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত রোববার অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছিল সংগঠন দুটি। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করা হয়।

অবরোধ চলাকালে জরুরি সেবার যানবাহন চলাচল কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও মরদেহবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যান, সংবাদপত্র বহনকারী গাড়ি এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের যানবাহন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর