বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত দুর্গাপূজায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: বিজিবি মহাপরিচালক পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি চিকিৎসকদের বদলি-পদায়নে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থ ও পরিকল্পনামন্ত্রী সাবেক মন্ত্রী আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী লন্ডনে বিপুলসংখ্যক ট্রাস্টির উপস্থিতিতে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত সাজেকে বৃহস্পতিবার ভোর থেকে আবারও সড়ক অবরোধ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম সোহাগ মিয়া।আজ রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সোহাগ মিয়া (২০) চিমটিবিল সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে।নিহতের চাচা আব্দুল কাদির বলেন, সকালে সোহাগ সীমান্ত এলাকায় গরু রাখতে গেলে বিএসএফ অতর্কিতভাবে তার ওপর গুলি চালায়। খবর পেয়ে খোঁজাখুঁজি করে সীমান্ত এলাকা থেকে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, যুবকের মরদেহ হাসপাতালে রয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর