বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
লন্ডনে বিপুলসংখ্যক ট্রাস্টির উপস্থিতিতে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত সাজেকে বৃহস্পতিবার ভোর থেকে আবারও সড়ক অবরোধ যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতির মেয়াদ বাড়ানোর সুবিধা বাতিল করলো ডিএইচএস ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসবে ৯ নভেম্বর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করিনি, সুস্থ হয়ে দায়িত্বে ফিরব: চুয়েট উপাচার্য শেখ শরীফুল আলম সারা দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতির মেয়াদ বাড়ানোর সুবিধা বাতিল করলো ডিএইচএস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে কাজের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও নবায়নের আবেদন প্রক্রিয়াধীন থাকলে সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার যে সুবিধা ছিল, তা স্থায়ীভাবে বাতিল করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। নতুন নিয়ম কার্যকর হলে নির্ধারিত মেয়াদে কাজের অনুমতির নবায়ন না হলে আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকা অভিবাসীরাও কাজ করার বৈধতা হারাবেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে ব্লুমবার্গ ল-এর বরাতে বলা হয়, গত বছর চালু করা অন্তর্বর্তীকালীন ব্যবস্থাকে স্থায়ী রূপ দিয়েছে ডিএইচএসের নতুন বিধি। এর ফলে যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনের সময় চালু হওয়া ৫৪০ দিনের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুবিধা আর থাকছে না।

নতুন নিয়ম অনুযায়ী, কাজের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের আবেদন বিবেচনাধীন থাকলেও সংশ্লিষ্ট অভিবাসনপ্রত্যাশীরা স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমতি পাবেন না। ফলে সময়মতো নবায়ন সম্পন্ন না হলে তাদের কাজ বন্ধ রাখতে হতে পারে।

এ ছাড়া বিদেশি কর্মীরা তাদের কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের বেশি আগে নবায়নের আবেদন করতে পারবেন না। অর্থাৎ, মেয়াদ শেষ হওয়ার ছয় মাসের মধ্যে আবেদন করার সুযোগ থাকলেও আবেদন জমা দেয়ার পর অনুমোদন পেতে দেরি হলে কর্মীদের কর্মসংস্থানে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন বিধিটি ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশের সঙ্গে কার্যকর হওয়ার কথা।

নতুন এই সিদ্ধান্তের ফলে যেসব বিদেশি কর্মী কাজের অনুমতির নবায়নের ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্রে চাকরি করছেন, তাদের আগেভাগে আবেদন করার পাশাপাশি নবায়ন প্রক্রিয়ার সময়সীমার প্রতিও সতর্ক থাকতে হবে। বিশেষ করে যাদের অনুমতির মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি, তাদের ক্ষেত্রে নবায়নে বিলম্ব হলে কাজের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর