বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
লন্ডনে বিপুলসংখ্যক ট্রাস্টির উপস্থিতিতে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত সাজেকে বৃহস্পতিবার ভোর থেকে আবারও সড়ক অবরোধ যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতির মেয়াদ বাড়ানোর সুবিধা বাতিল করলো ডিএইচএস ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসবে ৯ নভেম্বর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করিনি, সুস্থ হয়ে দায়িত্বে ফিরব: চুয়েট উপাচার্য শেখ শরীফুল আলম সারা দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী

পদত্যাগ করিনি, সুস্থ হয়ে দায়িত্বে ফিরব: চুয়েট উপাচার্য শেখ শরীফুল আলম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

পদত্যাগের খবর নাকচ করে সুস্থ হয়ে আবারও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন অধ্যাপক শেখ শরীফুল আলম। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রায় ৩০ ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়ার ঘটনায় নানা আলোচনা তৈরি হলেও ক্যাম্পাসে আর ফিরবেন না—এমন কোনো শর্তে তিনি বের হয়েছেন, সেই খবরও অসত্য বলে দাবি করেছেন উপাচার্য।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাঁকে কার্যালয় থেকে উদ্ধার করে নিয়ে যান। উপাচার্যের ভাষ্য, অসুস্থতার কারণেই তাঁকে ক্যাম্পাস ছাড়তে হয়েছিল। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

পদত্যাগের খবরকে মিথ্যা উল্লেখ করে উপাচার্য বলেন, বিভিন্ন গণমাধ্যমে তিনি পদত্যাগ করেছেন এবং ভবিষ্যতে আর চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না বলে যে সংবাদ প্রকাশিত হচ্ছে, তা সঠিক নয়।

তিনি বলেন, ‘এ ধরনের কোনো বক্তব্য বা বিবৃতি আমি দিইনি। কারণ, আপনারা জেনে থাকবেন, যখন আমাকে নিয়ে আসা হচ্ছিল, তখন আসলে আমি কথা বলার মতো অবস্থাতেই ছিলাম না। অসুস্থতার কারণেই আমি ক্যাম্পাস ছেড়েছিলাম। এখনো আমি অসুস্থ এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছি। সুস্থ হয়ে আমি আবারও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করব, ইনশা আল্লাহ।’

উপাচার্য আরও বলেন, রাষ্ট্র তাঁকে যে দায়িত্ব দিয়েছে, তা পালন করতেই তিনি চট্টগ্রামে এসেছেন। কোনো ব্যক্তিগত স্বার্থ, বিশেষ এজেন্ডা কিংবা দলীয় উদ্দেশ্য নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেননি বলেও দাবি করেন তিনি।

শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে শেখ শরীফুল আলম তাঁদের দ্রুত শ্রেণিকক্ষে ফিরে আসার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালে ছাত্রদলের নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে নিজের কার্যালয়ে প্রবেশ করেন উপাচার্য শেখ শরীফুল আলম। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা তাঁকে ভেতরে রেখেই ভবনের ফটকে আবার তালা দেন। এ সময় পানি ও বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এরপর প্রায় ৩০ ঘণ্টা কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে উদ্ধার করা হয়।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগ কর্মসূচি চালিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর