বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
প্রথমবার ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ডেঙ্গুতে প্রান হারিয়েছে আরও ৩ জন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪ দুই মামলায় জামিন পেলেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সালমান এফ রহমানকে এবার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ সৌদি আরব বানাচ্ছে বিশ্বের সবচেয়ে উচুঁ টাওয়ার  জীবনের ঝুঁকি থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান প্রকল্পগুলোর সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব জুড়ে তীব্র ক্ষোভ হবিগঞ্জে ঢুকতেই এনসিপির নেতৃবৃন্দের গাড়িবহর আটকে দিল পুলিশ শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

বিএনপি ও এনসিপি’র পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

হবিগঞ্জে  বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায়  পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 

আজ বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজের সই করা এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার বিকেল তিনটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানে চার বা ততোধিক ব্যক্তির সমাগম, সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, মাইকিং ও স্লোগান দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসনের আদেশসূত্রে জানা যায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দেয়। একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল-যুবদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দেয়। উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হলে সংঘাত, জানমালের ক্ষয়ক্ষতি এবং জনশান্তি বিনষ্ট হওয়ার আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা জরুরি বলে মনে করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ জানান, একই স্থানে একাধিক রাজনৈতিক দল সমবেত হওয়ায় বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো। জননিরাপত্তা নিশ্চিত করা এবং শহরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই আদেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিএনপির উসকানিতে এই হামলা চালানো হয়েছে।  এই ঘটনার প্রতিবাদে বুধবার হবিগঞ্জে নতুন করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় এনসিপি। বিপরীতে বিএনপি ও ছাত্রদলও পাল্টা কর্মসূচির ঘোষণা দিলে শহরে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর