বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, বিএনপির মধ্যেও আছে: মীর শাহে আলম অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : ভারপ্রাপ্ত মহাসচিব স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৪, হাসপাতালে ১ হাজার ৫১২ জাপানের টোকিওতে বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক ২৭ অক্টোবর রাজধানীতে পাকিস্তানি নাগরিক ও ধানমন্ডিতে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে জানায়, নিহত দুজনের একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয় নাগরিক। নিহতের সংখ্যা হালনাগাদ করে নতুন করে এ তথ্য জানানো হয়। এর আগে একজন নিহতের খবর জানিয়েছিল জিএসিএ।

জিএসিএ আরও জানায়, আহত আটজনের মধ্যে একজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, দুজন বাংলাদেশি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। কয়েকটি হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানায়, বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কাজ চলছে। একই সঙ্গে দেশটির বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা বজায় রাখার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানায় জিএসিএ।

ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত বৃদ্ধির মধ্যে এ হামলার ঘটনা ঘটল। সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার কারণে রিয়াদ তাদের প্রধান বিমানবন্দর বন্ধ রাখতে এবং বড় একটি বিনিয়োগ সম্মেলন পিছিয়ে দিতে বাধ্য হয়।

এ মাসে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলায় মোট ২২ জন নিহত হয়েছেন বলে সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে হিসাব করেছে এএফপি। এর আগে গত ১১ অক্টোবরেও কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছিল।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর