গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে এই রোগটিতে আরও ১ হাজার ৫১২ জন আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।