বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিশ্বকাপ দলে নারাইনকে চান পাওয়েল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৪:৫২ অপরাহ্ন

অবসর ভেঙ্গে ঘরের মাঠে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য সুনীল নারাইনকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চেষ্টা করে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল। 
টি-টোয়েন্টি ক্যারিয়ারে গত মঙ্গলবার প্রথম সেঞ্চুরি করেন নারাইন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঐ ম্যাচে বল হাতে দুই উইকেটও নেন কোলকাতা নাইট রাইডার্সের নারাইন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে চার বছর আগে সর্বশেষ টি-টোয়েন্টি খেলার পর ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ৩৫ বছর বয়সী নারাইন।
তবে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে নারাইনকে পাওয়ার প্রত্যাশা করছেন পাওয়েল।
রাজস্থানের হয়ে খেলা পাওয়েল বলেন, ‘গত ১২ মাস যাবত  তার কানে ফিসফিস করছি আমি। কিন্তু সে কারও কথাই শুনছে না।’
পাওয়েলের আশা, আইপিএলের সাথে যুক্ত থাকা ওয়েস্ট ইন্ডিজের সিনিয়র ক্রিকেটার কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো এবং নিকোলাস পুরানরা রাজি করাতে পারবেন নারাইনকে।
পোলার্ড-ব্রাভো কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং লক্ষেèৗর হয়ে খেলছেন পুরান। ওয়েস্ট ইন্ডিজ দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য পুরান।
বাঁ-হাতি ব্যাটার নারাইন সাধারনত মিডল কিংবা লোয়ার অর্ডারে ব্যাটিং করে থাকেন। কিন্তু আইপিএলের  এই মৌসুমে কোলকাতার ইনিংস উদ্বোধন করছেন তিনি।
মঙ্গলবার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ৫৬ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নারাইন। এখন পর্যন্ত এবারের আসরে ২৭৬ রান করেছেন তিনি। পাশাপাশি হাই-স্কোরিং উইকেটে বল হাতে ৬ দশমিক ৮৭ ইকোনমি রেটে ৭ উইকেট শিকার করেছেন নারাইন।
এই মৌসুমের শুরুতে নারাইন বলেছিলেন, ‘বাড়িতে বসে  আগামী বিশ্বকাপ দেখবেন।’
কিন্তু সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরে আসার বিষয়ে জানতে চাওয়া হলে রহস্যময় প্রতিক্রিয়া  ব্যক্ত করেন  নারাইন।
২০১২ সালে অভিষেকের পর ৫১টি টি-টোয়েন্টি খেলা নারাইন বলেন, ‘এখন পর্যন্ত আগের  সিদ্ধান্তই বহাল আছে । তবে দেখা যাক ভবিষ্যৎ কি হয়।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর