বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পাকিস্তান বিপক্ষে টি২০ সিরিজে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক ইংলিস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য প্রথমবারের মত অস্ট্রেলিয়া দলের অধিনায়ক  মনোনীত হয়েছেন জস ইংলিস। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার নির্বাচকরা টি২০ স্কোয়াড ঘোষনা করলেও অধিনায়কের নাম জানাননি। 

২৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার পাকিস্তানের বিপক্ষে আগামী ১০ নভেম্বর শেষ ওয়ানডেতেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সসহ মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথ বর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতির জন্য শেষ ওয়ানডেতে খেলতে পারবেন না।

টি২০’র নিয়মিত অধিনায়ক মিচেল মার্শের স্থানে দায়িত্ব পালন করবেন ইংলিস। ২৯ বছর বয়সী ইংলিস অস্ট্রেলিয়ার ১৪তম টি-টোয়েন্টি ও ৩০তম ওয়ানডে অধিনায়ক। নিয়মিত অধিনায়ক মার্শের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দেন হেড। তবে পিতৃত্বকালীন ছুটির জন্য এই সিরিজে থাকছেন না হেডও।

অস্ট্রেলিয়ান নির্বাচক প্যানেল চেয়ারম্যান জর্জ বেইলি বলেছেন, ‘জস ওয়ানডে ও টি২০ দলের অপরিহার্য্য সদস্য। মাঠ ও মাঠের বাইরে তাকে সবাই দারুন শ্রদ্ধা করে।

এর আগে অস্ট্রেলিয়া-এ’ দলকে নেতৃত্ব দেবার অভিজ্ঞতা তার আছে। ম্যাট শর্ট, এ্যাডাম জাম্পা ছাড়াও গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কোস স্টোয়িনিসের মত সিনিয়র খেলোয়াড়দের সমর্থন জস পাবেন।’

এদিকে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেয়ায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলের জন্য পেসার জেভিয়ার বার্টলেট ও স্পেন্সার জনসন ও উইকেটরক্ষক-ব্যাটার জস ফিলিপকে ডাকা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর