শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সালাহউদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরে বাংলাদেশের সবচেয়ে সফল কোচ সালাউদ্দিন জাতীয় দলের কোচিং প্যানেলে অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলেছে অনেক। তবে বিভিন্ন কারণে বোর্ডের সঙ্গে তার ব্যাটে-বলে মিলছিল না। অবশেষে দুই পক্ষ এবার চুক্তি করলগাজ মঙ্গলবার (৫ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, সালাহউদ্দিনকে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সালাহউদ্দিন এর আগে ২০০৬-২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ছিলেন এবং ২০১০-২০১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন। তিনি ২০১৪ সালে সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান এবং অস্ট্রেলিয়ায় এসিসি ক্রিকেটের লেভেল-৩ কোচিং সার্টিফিকেট অর্জন করেন।

তিনি দেশের অন্যতম সফল স্থানীয় কোচ, যিনি বিপিএল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশনের শিরোপা জিতেছেন। সর্বশেষ, তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ ছিলেন, যা বিপিএলের সফলতম দল।

চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর সালাহউদ্দিনের নিয়োগ নিয়ে জোর গুঞ্জন ছিল। পরে ফিল সিমন্স প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে জানা যায়, জাতীয় দলের সহকারী কোচ হতে সালাহউদ্দিনকে প্রস্তাব দেয় বিসিবি। জানা গেছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে সালাহউদ্দিনকে দলের সঙ্গে পেতে আশাবাদী বিসিবি, এবং ইতোমধ্যে ভিসার জন্য আবেদন করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে তাকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দলের দায়িত্বে দেখা যাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর