বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

প্রথমবারের মত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

দ্বিপাক্ষীক সিরিজ খেলতে প্রথমবারের মত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার নারী চ্যাম্পিয়নশিপের পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রামের (২০২৫-২০২৯ চক্র) সূচি ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি ওয়েবসাইটে  প্রকাশিত ঐ সূচিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়াও ভারত ও পাকিস্তান সফর করবে টাইগ্রেসরা। 

এছাড়া ২০২৫-২০২৯ চক্রে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল।

চার বছরের এই চক্রে দেশ-বিদেশ মিলিয়ে দ্বিপাক্ষিক সিরিজে ২৭টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

২০২৬ সালের অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। ঐ সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। এর আগে ২০২০ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলো বাংলাদেশ।

২০২৭ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষেও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

আসন্ন চক্রে ১১ দলের মধ্যে তিন ফরম্যাট মিলিয়ে ৪শর বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফিউচার ট্যুর প্রোগ্রামের বাইরেও ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে।

চলতি চক্রে এখনও দু’টি সিরিজ বাকি আছে বাংলাদেশের। এই মাসের শেষে দেশের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

এরপর জানুয়ারি-ফেব্রুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। প্রথমবারের মত ক্যারিবীয়ান মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর