বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুন্যে সেমিফাইনালে বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

মোহাম্মদ সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুন্যে হংকং সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বৃষ্টি আইনে ১৮ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। 

আগামীকাল সেমিফাইনালে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে একই গ্রুপে ছিলো দু’দল। ঐ ম্যাচে লংকানদের কাছে ১৮ রানে হেরেছিলো বাংলাদেশ। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

হংকংয়ের মিশন রোড মাঠে আরব আমিরাতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৩ বলে ৫৯ রানের সূচনা এনে দেন দুই ওপেনার জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুন। ২টি চার ও ৩টি ছক্কায় ১১ বলে ৩১ রান করে আউট হন আব্দুল্লাহ।

তিন নম্বরে ব্যাট হাতে নেমে প্রতিপক্ষ বোলারদেও উপর চড়াও হন সাইফুদ্দিন। ১টি চার ও ৫টি ছক্কায় মাত্র ৯ বলে ৪’শ স্ট্রাইক রেটে অপরাজিত ৩৬ রান করেন তিনি। গ্রুপ পর্বে শ্রীলংকা ও ওমানের বিপক্ষে যথাক্রমে- ৫৫ ও ৪২ রানের অনবদ্য দু’টি ইনিংস খেলেছিলেন সাইফুদ্দিন।

সাইফুদ্দিনের সাথে ৩টি করে চার-ছক্কায় ১৭ বলে অপরাজিত ৩৪ রান করেন জিশান। দ্বিতীয় উইকেটে জিশান ও সাইফুদ্দিনের ১৩ বলে ৫২ রানের অপরাজিত জুটির উপর ভর করে নির্ধারিত ৬ ওভারে ১ উইকেটে ১১১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

১১২ রানের টার্গেটে খেলতে নেমে পেসার সাইফুদ্দিনের তোপে প্রথম ওভারেই ২ উইকেট হারায় আরব আমিরাত।

চাপের মধ্যে থেকেও ইনিংসের তৃতীয় ওভারে আব্দুল্লাহর প্রথম চার ডেলিভারিতে চার ছক্কা মারেন আরব আমিরাতের সঞ্চিত শর্মা। তবে পঞ্চম বলে আউট হন ৬ বলে ২৫ রান করা শর্মা।

৩.২ ওভার শেষে ৩ উইকেটে ৪৩ রান তুলে আরব আমিরাত। এরপর আলোক স্বল্পতায় ম্যাচটি আর মাঠে গড়াতে পারেনি। পরবর্তীতে বৃষ্টি আইনে জয় তুলে নিয়ে সেমির টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। সাইফুদ্দিন ১.২ ওভার বল করে ৭ রানে ২ উইকেট নেন।

সাত বছর পর ১২ দলকে নিয়ে গতকাল থেকে থেকে হংকংয়ে শুরু হয় ‘হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস’ টুর্নামেন্ট।

আগামীকাল সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর