বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাদখোলা বাসে আবার সংবর্ধনা পাবেন সাবিনারা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১১:১৩ অপরাহ্ন

নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। এবারও ফাইনালে নেপালকে হারিয়েছে, তবে স্কোর ছিল ২-১ গোলের। আগেই মেয়েরা বলেছিল, চ্যাম্পিয়ন হলে আগের মতো ছাদখোলা বাসে সংবর্ধনা পেতে চায় তারা। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কী ভাবছে? ম্যাচশেষে বাফুফে নতুন সভাপতি তাবিথ আউয়াল চেষ্টার কথা শুনিয়েছেন। ঘণ্টাখানেক যেতে না যেতেই মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব নিশ্চিত করেছেন, ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করবেন মেয়েরা। দুপুরের আগেই বিআরটিসির একটি বাস ব্যান্ডিং করা হবে। 

নতুন সভাপতি হয়ে বাফুফেতে এসেছেন তাবিথ আউয়াল। তিনি দক্ষিণ কোরিয়াতে এএফসির অনুষ্ঠানে আছেন।

তবে তাবিথ তার ভেরিফায়েড ফেসবুক পেজে মেয়েদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!’

আরও লিখেছেন, ‘নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ফুটবল দল। পুরো দেশের মানুষ আজ আমাদের নারী ফুটবলারদের নিয়ে গর্বিত, আমরা আনন্দিত। নতুন বাংলাদেশের যাত্রায় এই জয় আমাদের আরও ঐক্যবদ্ধ করবে, যে কোনও প্রতিকূলতা জয়ে এই নারী চ্যাম্পিয়নরা আমাদের অনুপ্রাণিত করবে।’

কাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ট্রফি নিয়ে ফেরার কথা সাবিনা-তহুরাদের।

গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর মেয়েরা ছাদখোলা বাসে সংবর্ধনা পান সাবিনারা। এই ম্যাচের আগেও সেই ছাদখোলা বাসের কথা মনে করিয়ে দিয়েছিলেন সানজিদা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি শেয়ার করে এই উইঙ্গার লিখেছেন, ‘দেশের সংস্কার ও নতুন জাগ্রত কর্মকাণ্ডকে প্রেরণা দিতে আমাদের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ট্রফি ধরে রাখার মিশন এবং দেশবাসীকে আরেকবার উদযাপনের উপলক্ষ এনে দিতে আমরা এটি জিততে চাই। আর সেটি আমরা করে দেখাব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।’-বাসস


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর