শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বাফুফে নির্বাচন ; ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৯:৫০ অপরাহ্ন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তাবিথ আউয়াল। ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। তাবিথের একমাত্র প্রতিদ্বন্দ্বি মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৫ ভোট। সভাপতির ভোটের সংখ্যা জানিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন। 
আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট প্রদান। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বাফুফের প্রথম সভাপতি ছিলেন এসএ সুলতান। তারপর দ্বিতীয় সভাপতি হন কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। টানা ৪ মেয়াদে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি ছিলেন তিনি। তাবিথ বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি। ভোটের হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তাবিথ।
এবারের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সদস্য পদে ভোট হয়েছে। ২০ পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ৪৫ জন। ১৫ নির্বাহী সদস্যের বিপরীতে প্রার্থী ৩৭ জন, ৪ সহ-সভাপতি পদে ৬ জন ও সভাপতি পদে ২ জন রয়েছেন। আর সিনিয়র সহ-সভাপতি পদে ইমরুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর