শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। জয়ের জন্য ১০৬ রানের টার্গেট ২২ ওভারেই স্পর্শ করে ফেলে প্রোটিয়ারা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে ২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ম্যাচের চতুর্থ দিন ৩০৭ রানে অলআউট হয় বাংলাদেশ।
মেহেদি হাসান মিরাজ ১০টি চার ও ১টি ছক্কায় ১৯১ বলে সর্বোচ্চ ৯৭ রান করেন। এছাড়া জাকের আলি ৫৮, মাহমুদুল হাসান জয় ৪০ ও মুশফিকুর রহিম ৩৩ রানে আউট হন।

দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ৪৬ রানে ৬ উইকেট নেন।
১০৬ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের স্বাদ নেয় দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি ৪১, অধিনায়ক আইডেন মার্করাম ২০ ও ডেভিড বেডিংহাম ১২ রানে আউট হন।

ট্রিস্টান স্টাবস ৩০ ও রায়ান রিকেলটন ১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের তাইজুল ইসলাম ৪৩ রানে ৩ উইকেট নেন।
আগামী ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর