বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টেস্টে তাইজুলের ২’শ উইকেট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ২’শ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টেস্ট ক্যারিয়ারের ২’শ উইকেট পূর্ণ করেন তাইজুল।
দক্ষিণ আফ্রিকার টনি ডি জর্জিকে ৩০, ট্র্স্টিান স্টাবসকে ২৩, ডেভিড বেডিংহামকে ১১, রায়ান রিকেলটনকে ২৭ ও ম্যাথু বিট্রস্কিকে শূন্যতে আউট করেন তাইজুল। প্রথম দিন শেষে ১৫ ওভারে ৪৯ রানে ৫ উইকেট দখল করেছেন তিনি।
এই টেস্ট খেলতে নামার আগে ৪৭ ম্যাচে ১৯৬ উইকেট শিকার করেছিলেন ২০১৪ সালে অভিষেক হওয়া তাইজুল। ম্যাচের প্রথম দিন শেষে তাইজুলের টেস্ট পরিসংখ্যান দাঁড়িয়েছে- ৪৮ ম্যাচে ২০১ উইকেট। ইনিংসে ১৩বার ও ম্যাচে দু’বার ১০ উইকেট নেন তাইজুল। তার বোলিং গড়- ৩১.৬৬ এবং ইকোনমি ৩.০৩।
তাইজুলের আগে বাংলাদেশের হয়ে টেস্টে ২’শ উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান। ৭১ ম্যাচে ২৪৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন সাকিব।
বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৮৩ উইকেট নিয়েছেন ৪৮ ম্যাচ খেলা স্পিনার মেহেদি হাসান মিরাজ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর