বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টেস্টে ৩শ উইকেট রাবাদার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ বোলার হিসেবে টেস্টে ৩’শ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন পেসার কাগিসো রাবাদা।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনে ক্যারিয়ারের ৬৫ ম্যাচে ৩’শ উইকেট পূর্ণ করেন রাবাদা। টেস্টে ৩শ উইকেট নেওয়া বিশে^র ৩৯তম বোলার হলেন রাবাদা।  
এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে বোল্ড করে ৩’শ উইকেটের মালিক হন রাবাদা।
টেস্টে সবচেয়ে কম বলে ৩’শ উইকেট নেওয়ার রেকর্ড করেছেন রাবাদা। ১১৮১৭ বলে ৩’শ উইকেট শিকার করেছেন তিনি। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের ওয়াকার ইউনুস। ১২৬০২ বলে ৩’শ উইকেট নিয়েছিলেন ওয়াকার।
২০১৫ সালে মোহালিতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রাবাদার। তার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে তিন শতাধিক বা তার বেশি উইকেট নিয়েছেন পাঁচজন বোলার। তারা সবাই পেসার। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ঐ পাঁচ বোলার।
ডেল স্ট্রেইন ৯৩ ম্যাচে ৪৩৯, শন পোলক ১০৮ ম্যাচে ৪২১, মাখায়া এনটিনি ১০১ ম্যাচে ৩৯০, এ্যালান ডোনাল্ড ৭২ ম্যাচে ৩৩০ ও মরনে মরকেল ৮৬ ম্যাচে ৩০৯ উইকেট শিকার করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর