বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন মুশতাক আহমেদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ দলের স্পিনারদের সাথে কাজ করতে আজ টাইগারদের অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক লেগ-স্পিনার মুশতাক আহমেদ।

পাকিস্তানের সফরেও বাংলাদেশ দলের সাথে ছিলেন সিরিজ বাই সিরিজ বিসিবির সাথে  কাজ করা মুশতাক। তবে ভারতের বিপক্ষে সিরিজে দলের সাথে ছিলেন না তিনি।
ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস আজ সাংবাদিকদের বলেন, ‘যখনই তাকে পাওয়া যাবে, তখনই সিরিজ বাই সিরিজ কাজ করবেন মুশতাক। সে এখন এখানে আছে। পরের সিরিজে কি হয়, সেটি আমরা দেখবো।’

এর আগে বিসিবি জানিয়েছিলো, এ বছরের শেষে কিংবদন্তি স্পিনারের সাথে দীর্ঘ মেয়াদি চুক্তি করবে।

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘সম্ভবত আমরা এখনও তার সাথে দীর্ঘ মেয়াদী চুক্তি করিনি। কিন্তু আমরা এটি করতে আগ্রহী।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর