বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইনজুরি আক্রান্ত ইয়ামালকে ছেড়ে দিল স্পেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৬:৫০ অপরাহ্ন

পেশীর ইনজুরিতে আক্রান্ত টিনএজার বার্সেলোনা তারকা লামিন ইয়ামালকে ছেড়ে দিয়েছে স্পেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশন গতকাল এই ঘোষনা দিয়েছে।
শনিবার ডেনমার্কের বিপক্ষে নেশন্স লিগে ১-০ গোলে জয়ের ম্যাচটিতে একেবাওে শেষ মিনিটে ইয়ামাল ইনজুরিতে পড়েন। ইয়ামালকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চায়নি স্পেন। আগামীকাল সার্বিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ইয়ামাল।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডেনমার্কের বিরুদ্ধে পায়ের পেশীতে অস্বস্তি অনুভব করায় মাদ্রিদে লামিন ইয়ামালের এমআরআই স্ক্যান করা হয়েছে। টেস্টের ফলাফলে কোন বড় ধরনের ইনজুরি ধরা পড়েনি। আরএফইএফ মেডিকেল সার্ভিস নিশ্চিত করেছে অতিরিক্ত কাজের চাপে এই সমস্যা হয়েছে। আমরা খেলোয়াড়দের সুস্থতার বিষয়টি সর্বাগ্রে বিবেচনা করি। ইনজুরির ঝুঁকি কাটানোর জন্যই আমরা তাকে বিশ্রাম দিয়েছি। এ কারনেই তাকে দলে না নেবার সিদ্ধান্ত হয়েছে।’
১৭ বছর বয়সী ইয়ামাল ইতোমধ্যেই বার্সেলোনায় ফিরে গেছে।
ইয়ামালের স্থানে এ্যাথলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার রডরিগো রিকুয়েলমেকে জাতীয় দলে ডাকা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর