বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কিং-লুইস ঝড়ে শ্রীলংকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় দিয়ে সিরিজ শুরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৬:৫০ অপরাহ্ন

১৮০ রানের টার্গেটে দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও এভিন লুইসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা। 
ডাম্বুলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অষ্টম ওভারে ৫৮ রানে ৩ উইকেট হারায় শ্রীলংকা। টপ-অর্ডারে পাথুম নিশাঙ্কা ১১, কুশল মেন্ডিস ১৯ ও কুশল পেরেরা ৬ রানে আউট হন।
চতুর্থ উইকেটে ৫২ বলে ৮২ রানের জুটিতে শ্রীলংকাকে লড়াইয়ে ফেরান কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক চারিথ আসালঙ্কা। টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে ৫১ রান করে থামেন কামিন্দু।
২৯ বলে টি-টোয়েন্টিতে ষষ্ঠ হাফ-সেঞ্চুরি তুলে ৫৯ রানে আউট হন আসালঙ্কা। ৩৫ বলের আসালঙ্কার ইনিংসে ৯টি চার ছিলো। শেষদিকে ভানুকা রাজাপাকসার ১১ বলে ১টি করে চার-ছক্কায় ১৭ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৯ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলংকা। ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড ২টি উইকেট নেন।
১৮০ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলে ৪.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫০’এ নেন দুই ওপেনার কিং ও লুইস। পাওয়ার প্লেতে দল পায় ৭৪ রান। ২৫ বলে টি-টোয়েন্টিতে ১১তম অর্ধশতক করেন কিং। নবম ওভারের প্রথম বলে ১’শ স্পর্শ করে ওয়েস্ট ইন্ডিজ। ঐ ওভারেই টি-টোয়েন্টিতে ২৭ বলে ১১তম হাফ-সেঞ্চুরি করেন লুইস।
লুইস-কিংয়ের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ৯ ওভারে ১০৭ রান পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দশম ওভারের প্রথম বলে লুইসকে শিকার করে ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ভাঙেন শ্রীলংকার পেসার মাথিশা পাথিরানা। ৫টি চার ও ৪টি ছক্কায় ২৮ বলে ৫০ রান করেন লুইস।
লুইস ফেরার পর ৭ রানে আউট হন তিন নম্বরে নামা শাই হোপ। এক প্রান্ত আগলে রানের চাকা সচল রেখেছিলেন অন্য ওপেনার কিং। তবে ১২তম ওভারে দলীয় ১২৮ রানে কিংকে প্যাভিলিয়নের পথ দেখান স্পিনার কামিন্দু। ১১ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ৩৩ বলে ৬৩ রানের দারুন ইনিংস খেলেন কিং।
কিং-লুইসের দারুন শুরুতে পরবর্তীতে জয় পেতে সমস্যা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ বল বাকী রেখে জয়ের স্বাদ পায় তারা। মিডল অর্ডারে রোস্টন চেজ ১৯, অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৩ ও শেরফান রাদারফোর্ড অপরাজিত ১৪ রান করেন। শ্রীলংকার পাথিরানা ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন কিং।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর