বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন সাকিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৪:০৩ অপরাহ্ন

ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচে টেস্ট সিরিজ শেষ হয়েছে গতকাল (মঙ্গলবার)। আগামী ৬ অক্টোবর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। সেই ফরম্যাটের দলে না থাকা ক্রিকেটাররা ফিরে আসবেন দেশে। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলা সাকিব আল হাসানের পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে ক্রীড়াঙ্গনে গুঞ্জন ছিল। জানা গেছে, যুক্তরাষ্ট্রে পরিবারের কাছেই গিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক।

ভারতের বিপক্ষে কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে আচমকা টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই তিনি এই সংস্করণের শেষ ম্যাচ খেলেছেন বলে জানান। আর টেস্ট থেকে বিদায় নিতে চান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে।

তবে সেজন্য তিনি নিরাপত্তা নিশ্চিত করাসহ কিছু শর্ত দিয়েছেন। এখন পর্যন্ত সেই শর্ত পূরণের তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে কানপুর টেস্টকেই সম্ভাব্য শেষ লাল বলের ম্যাচ মনে করা হচ্ছে সাকিবের!

টেস্ট সিরিজ শেষ হওয়ায় বাংলাদেশ দলের সাদা পোশাকের ক্রিকেটাররা দেশে ফিরবেন। তবে সাকিবের গন্তব্য ভিন্ন। ঢাকা পোস্টকে দলের সঙ্গে থাকা বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছেন, দলের বহরের সঙ্গে দেশে ফিরছেন না সাকিব।

সেক্ষেত্রে টাইগার অলরাউন্ডারের পরবর্তী গন্তব্য কোথায় সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জানা গেছে সাকিবের পরবর্তী গন্তব্য আমেরিকা, সেখানে নিজের পরিবারের কাছে যাওয়ার কথা রয়েছে সাকিবের। ইতোমধ্যে গতকালই ভারত ছেড়েছেন টাইগার এই অলরাউন্ডার।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) আয়োজনে সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে খেলার কথা রয়েছে সাকিবের। যেখানে খেলবেন টাইগার ওপেনার তামিম ইকবালও। ৬ দলের এই টুর্নামেন্ট ৪ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৪ অক্টোবর। সাকিব আর তামিম দুজনের ক্লাব অবশ্য ভিন্ন ভিন্ন। ১০ দিনের ১০ ওভারের এই আসরে তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে। সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর