বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হঠাৎ অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের সেই রেফারি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

২০২৬ বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব সামলানো স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন। তিনি আর কোনো ম্যাচে বাঁশি হাতে নামবেন না বলে নিশ্চিত করেছে স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন।

৪৬ বছর বয়সে রেফারিং ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ভিনচিচ।  বিশ্বকাপ ফাইনালের আগে এই স্লোভেনিয়ান ২০২২ সালের ইউরোপা লিগ ফাইনাল এবং ২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল পরিচালনার দায়িত্বে ছিলেগ মাত্র গত সপ্তাহেই নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে মূল রেফারির ভূমিকায় ছিলেন ভিনচিচ। বিশ্বকাপ ২০২৬ স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার সেই রোমাঞ্চকর ফাইনালে এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখান এই রেফারি।

তবে সেটিই ভিনচিচের একমাত্র বিতর্কিত সিদ্ধান্ত ছিল না; ম্যাচ জুড়েই তার একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হয়। নিকো উইলিয়ামসের একটি গোল তিনি বাতিল করেন এই যুক্তিতে যে, আক্রমণের সময় মিকেল মেরিনো আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দির পায়ে আঘাত করেছিলেন। অন্যদিকে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কয়েকটি বিপজ্জনক ট্যাকলও তার চোখ এড়িয়ে যায়। ভিনচিচের পরিচালনায় মারাত্মক ক্ষুব্ধ হয় আর্জেন্টিনা শিবির। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে সমর্থকরা গণস্বাক্ষর অভিযান পর্যন্ত শুরু করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর